BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতস্বর্ণের দাম কি আরও কমতে পারে?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images

চলতি বছরের শুরুতে ইতিহাসের সর্বোচ্চ হয়েছিল স্বর্ণের দাম। তবে বছরের দ্বিতীয় ভাগে এসে বিশ্ববাজারে মূল্যবান এই ধাতুর দাম কিছুটা কমার প্রবণতা লক্ষ্য করা গেছে।

ফলে স্বর্ণের দাম নিয়ে এখন যে পরিস্থিতি বিরাজ করছে তাতে ভবিষ্যতে এটি আরও কমতে পারে কি না, এই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই।

আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, বুধবার বিকেলে স্পট দরে প্রতি ট্রয় আউন্স স্বর্ণ চার হাজার ৩৪৫ ডলারের আশপাশে লেনদেন হচ্ছে।

অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় বিশ্ববাজারে বর্তমানে প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ টাকার আশপাশে।

যদিও ২০২৬ সালের শুরুর দিকে মূল্যবান এই ধাতু, প্রতি ট্রয় আউন্স ইতিহাস সর্বোচ্চ- পাঁচ হাজার ৬০২ ডলারে পৌঁছেছিল।