BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতলাইভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক হবে না: নাহিদ ইসলামস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
বিবিসি বাংলার লাইভ পাতায় আজ রিপোর্টিং করছেন মরিয়ম সুলতানা, সম্পাদনা করছেন সাইয়েদা আক্তার।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই এবং এজন্য বর্তমান সরকার, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঢাকায় এনসিপির জরুরি বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে দায়িত্বে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত ফিরিয়ে আনা সম্ভব নয়।"
“স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, তিনি তার দায়িত্ব পালনে ইতোমধ্যে ব্যর্থ হয়েছেন। তিনি বিভিন্ন সময় অসংলগ্ন কথা বলছেন। সংস্কার ইস্যুতেও তিনি জাতির সাথে প্রতারণামূলক কথা বলেছেন এবং আইনশৃঙ্খলা পরিবেশ ইস্যুতেও পরিস্থিতিকে কেন্দ্র করে সংসদে যখন তাকে প্রশ্ন করা হয়, তাকে জবাবদিহিতার আওতায় আনা হতো, তিনি তখন এটা পল্টনের বক্তব্য, এটা রাজপথের বক্তব্য এবং নানা কিছু বলে তিনি কথা এড়িয়ে যেতেন, এক ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করতেন।”