BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতস্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকদের ডেটা ফাঁস নিয়ে কী ঘটেছে?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images

ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই-এর হাজার হাজার গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে।

এই তথ্য ফাঁসের ঘটনার তদন্তও শুরু করেছে ব্যাংকটি, স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া একটি ফাইলিংয়ে বুধবার তারা এই কথা জানিয়েছে।

এসবিআই জানিয়েছে, ডার্ক ওয়েবে ফাঁস হওয়া তথ্যের মধ্যে তিন হাজার ৮৯৭টি রেকর্ডে গ্রাহকের ব্যক্তিগত পরিচয় শনাক্তকারী তথ্য বা পার্সোনালি আইডেন্টিফায়েবল ইনফরমেশন (পিআইআই) পাওয়া গেছে।

পিআইআই বলতে নাম, মোবাইল নম্বর, ইমেল, ঠিকানা, আধার নম্বর বা ব্যাংকের সিআইএফ নম্বরের মতো তথ্য বোঝায়।

বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই-তে) জমা দেওয়া একটি ফাইলিংয়ে ব্যাংকটি জানিয়েছে, এই তথ্য প্রকাশ্যে চলে আসায় গ্রাহকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ব্যাংকের আশঙ্কা, এই গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা হতে পারে।