BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতসৌদি তেল সংকট সবখানেই জিনিসপত্রের দাম বাড়িয়ে দিতে পারেকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Bloomberg via Getty Images

ইয়েমেনের হুথি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে সম্প্রতি সংঘাত তীব্র হওয়ার ফলে বৈশ্বিক জ্বালানি শিল্পে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, যার বড় প্রভাব পড়েছে তেলের দামে। ফলে বিশ্বজুড়ে জ্বালানির দাম আবারও উদ্বেগজনকভাবে বেড়ে গেছে।

বেশিরভাগ দেশেই পেট্রোল ও ডিজেলের দাম দ্রুত বেড়েছে। একই সময়ে যুক্তরাজ্য ও ইউরোপে ঘরবাড়ি উষ্ণ রাখা এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের পাইকারি দাম জুলাইয়ের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে।

বিশ্ব অর্থনীতিতে আবারও মূল্যস্ফীতির বড় ধাক্কা সৃষ্টি করার আশঙ্কা বাড়ছে। এর ফলে সুদের হার বাড়তে পারে, সঙ্গে বাড়তে পারে খাবারসহ প্রায় সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।

সর্বশেষ এই মূল্যবৃদ্ধির পেছনে কী কী বিষয় কাজ কাজ করেছে এবং বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব কী হতে পারে?

বর্তমানে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলারের বেশি। গত জুন মাসেও এই দাম ছিল ৭০ ডলার। অর্থাৎ প্রায় ৫০ শতাংশ বেড়েছে দাম।