সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ ও লোহিত সাগরের বন্দরনগরী ইয়ানবু সুরক্ষায় সেনা ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে ফ্রান্স। বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এ ঘোষণা দেন।
টেলিভিশন চ্যানেল টিএফ১ ও ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে মাখোঁ বলেন, সৌদি আরবের সঙ্গে এ বিষয়ে চুক্তি চূড়ান্ত হয়েছে। ইয়ানবু রক্ষায় সেনাসদস্য, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হবে। তবে কোনো সংঘাতে জড়ানো নয়, বরং গুরুত্বপূর্ণ স্থাপনাটি সুরক্ষাই এর উদ্দেশ্য বলে জানান তিনি।
লোহিত সাগরের তীরের ইয়ানবু সৌদি আরবের জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ একটি বন্দর। সাম্প্রতিক সময়ে ইয়ানবুর দিকে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা এবং আঞ্চলিক সংঘাতের কারণে সৌদি তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে।
সাক্ষাৎকারে মাখোঁ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ডিজেল রপ্তানি নিষেধাজ্ঞারও সমালোচনা করেন। এমন পদক্ষেপকে তিনি বিশ্ব অর্থনীতি ও যুক্তরাষ্ট্রের জন্য ‘বিপর্যয়কর’ বলে মন্তব্য করেন। তবে হোয়াইট হাউস এমন নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করছে, এমন খবর অস্বীকার করেছে।
এদিকে রাশিয়ার সম্ভাব্য হামলার আশঙ্কা নিয়েও সতর্ক করেন মাখোঁ।
ই-মেইল: [email protected], [email protected]