BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতসৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশিকে নিয়ে কী জানা যাচ্ছেকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Family handout
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সৌদি আরবে যে দুজনের মৃত্যুদণ্ডের খবর এসেছে, তাদের ২০২৩ সালে আটক করা হয়েছিল। সরকার এখন রায়ের কপির জন্য অপেক্ষা করছে বলে আজ সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
তবে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই বাংলাদেশির একজনের পরিবার বিবিসি বাংলাকে জানিয়েছেন যে, এক সপ্তাহ আগেও তিনি জেলে থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন, যদিও মৃত্যুদণ্ড হতে পারে এমন কোনো আভাস তিনি দেননি।
গত বুধবার বাংলাদেশি নারী ও পুরুষ দুই জনের মৃত্যুদণ্ডের খবর সৌদি আরবের সংবাদ মাধ্যমে এলেও সৌদি আরব কিংবা বাংলাদেশ সরকার কেউই এখনো আনুষ্ঠানিকভাবে তাদের পরিচয় প্রকাশ করেননি।
তবে এর মধ্যে যিনি পুরুষ তার বাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়া সদর উপজেলায়। তার মা রহিমা বেগম বিবিসি বাংলাকে বলেছেন, গত রোববারও সৌদি আরবের জেল থেকে তাদের সাথে কথা বলেছেন তাদের ছেলে।
"আমরা জানতাম সে জেলে আছে। কিন্তু এমন হবে ছেলেও বলে নাই কিছু। এরপর বুধবার সন্ধ্যায় নিউজ হওয়ার পরপরই খবর পেলাম লোকজনের কাছ থেকে। খবর শুনেই ছেলের ফুফু স্ট্রোক করে মারা গেছে," কান্নাজড়িত কণ্ঠে বিবিসি বাংলাকে বলছিলেন তিনি।