BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতসৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড বিষয়ে জানিনা বলে দায়িত্ব এড়ানোর সুযোগ কতটাকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, AFP

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে বৈঠক করেছে বাংলাদেশ।

কিন্তু প্রশ্ন হলো ওই দুই বাংলাদেশির বিচার ও মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বাংলাদেশের দিক থেকে 'দূতাবাসকে জানানো হয়নি' বলে যে দাবি করা হচ্ছে তা দিয়ে দায় এড়ানোর সুযোগ কতটা আছে?

সৌদি আরবে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ বলছেন, মিশনে দায়িত্বপ্রাপ্তরা সঠিকভাবে দায়িত্ব পালন করবে এর দায় এড়ানোর কোনো সুযোগ নেই।

অন্যদিকে সাবেক কূটনীতিক মাহফুজুর রহমান বলছেন, দূতাবাস বা মিশন এ ধরনের ঘটনা নাও জানতে পারে কারণ অনেক সময় কোনো নাগরিক ভিন দেশে অপরাধে জড়িয়ে আটক হলে নিজ দেশের দূতাবাসের কনস্যুলেট সুবিধা নিতে রাজী হন না বলে স্বাগতিক দেশ সেটি আর জানাতে পারে না।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গত বুধবার দুজন বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানায়।