BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতলাইভ, সৌদি আরবের বিমানবন্দরে হামলা ও ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদেরইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছে, তারা সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে, আট মাস বন্ধ থাকার পর চালু হয়ে দুই দিন পরেই আবার উৎপাদন থমকে গেছে যমুনা সার কারখানার। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
বাংলাদেশের জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানায় যান্ত্রিক ত্রুটির কারণে ইউরিয়া সারের উৎপাদন আবার বন্ধ হয়ে গেছে।
এর আগে, গত আট মাস বন্ধ থাকার পর দুইদিন আগে মঙ্গলবার এই কারখানায় সারের উৎপাদন শুরু হয়েছিল।
যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের প্রশাসন বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইউরিয়া সারের উৎপাদন বন্ধ হলেও অ্যামুনিয়া সারের উৎপাদন চলছে।
“অ্যামুনিয়ার উৎপাদন চলছে, যান্ত্রিক ত্রুটির কারণে ইউরিয়া সারের উৎপাদন বন্ধ হয়ে গেছে। তবে আশা করছি, দুই-দিনের মধ্যেই আবার চালু করা যাবে,” বলেন মি. হোসেন।