BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতসৌদি আরবকে 'প্রতিরক্ষামূলক' সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য, বলেছেন প্রধানমন্ত্রী বার্নহামকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, NurPhoto via Getty Images
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেছেন, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলার বিরুদ্ধে পদক্ষেপ নিতে সৌদি আরবকে সামরিক সহায়তা হিসেবে 'আকাশপথে প্রতিরক্ষামূলক জ্বালানি সরবরাহ' করবে যুক্তরাজ্য।
আগামী কয়েক দিনের মধ্যেই এটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স আক্রোতিরি (আরএএফ) ঘাঁটিতে থাকা একমাত্র ভয়েজার বিমানটি অংশ নেবে বলে জানা যাচ্ছে।
সৌদি সরকারের পক্ষ থেকে 'সামরিক সহায়তার' অনুরোধ আসার পর প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং এবং পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের পরামর্শে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যান্ডি বার্নহাম।
সামরিক সহায়তার প্রস্তাবটি 'একটি নির্দিষ্ট সময়ের জন্য', প্রাথমিকভাবে যা 'কয়েক সপ্তাহ' স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা।
হুথিরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে। ইয়েমেনের বর্তমান সরকারের প্রতি সৌদি আরবেরও সমর্থন রয়েছে।