BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতসৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশি নারী কারাগার থেকেই যোগাযোগ রাখতেন, দাবি পরিবারেরকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Enayet Karim Bijoy
সরকারি প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধিত রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে প্রায় সাড়ে তিন বছর আগে সৌদি আরবে যান মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি নারী। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি সৌদি আরবের কারাগারে থাকার কথা তারা জানতেন।
এরইমধ্যে, বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই নাগরিকের পরিচয় সম্পর্কে সংবাদ মাধ্যমকে জানিয়েছে।
সৌদি আরবে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো তাদের যে পরিচয়পত্র দিয়েছিল, তা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সাংবাদিকদের সরবরাহ করেছে।
সেই তথ্য অনুযায়ী, ওই নারীর বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ বিবিসি বাংলাকে জানান, সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই নারীর বাড়ি এবং বাবার নাম-পরিচয় সম্পর্কে তিনি মঙ্গলবারই জানতে পেরেছেন।তবে, এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো নির্দেশনা পাননি তিনি।