BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতসৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরবে কবে?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Victim's Family

"ও বাবা, তোমরা আমার পেটের পোলার নাগান। মা হইয়া আমি চাইতেছি, আমার মাইয়ারে আইনা দাও, আমার আত্মাটার শান্তি করো," আহাজারির সুরে সাংবাদিকদের বলছিলেন সম্প্রতি সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি নারীর বৃদ্ধা মা।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা এই মা প্রবাসে মেয়ের মৃত্যুর আকস্মিক খবরে এতটাই ভেঙে পেড়েছেন যে, গত প্রায় সাতদিনে নাওয়া-খাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন বলে জানাচ্ছে তার পরিবার।

"খবরটা শোনার পর থাইকাই সারাক্ষণই খালি কান্না-কাটি করতাছে। বয়স হইছে, এমনেই অসুস্থ থাকে। এর মধ্যে খাওয়া-দাওয়া ছাইড়া দেওয়ায় আরও অসুস্থ হইয়া পড়ছে," বিবিসি বাংলাকে বলছিলেন ওই নারীর আরেক মেয়ে, যিনি বর্তমানে বাবা-মা'র সঙ্গেই অবস্থান করছেন।

তিনি এটাও জানান, গত সপ্তাহে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগের দিনও তার বোনের কথা হয়েছিল পরিবারের। কিন্তু তখনো তারা ঘুনাক্ষরেও কল্পনা করতে পারেননি যে, একদিন না যেতেই বোনের মৃত্যুর খবর শুনতে হবে।

"আমরা এর কিছুই জানতাম না। আমার বোনও কিছু কয় নাই। খালি জানতাম যে, সৌদির জেলখানায় বন্দি আছে। পরে গেল বুধবার হের এক বান্ধবী হঠাৎ ফোন দিয়া কয় যে, মৃত্যুদণ্ড হইছে," বলেন নিহত নারীর বড় বোন।