পাঠ আলোচনায় ‘দীপু নাম্বার টু’ বইটির বিভিন্ন দিক তুলে ধরে বন্ধুরা বলেন, বইটি কিশোরদের আত্মবিশ্বাস, বন্ধুত্ব, সাহস, মানবিকতা ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার শিক্ষা দেয়। বই পড়ার মাধ্যমে অর্জিত জ্ঞান ও মূল্যবোধ বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলেই পাঠচর্চা সার্থক হয়ে ওঠে।

পাঠচক্র শেষে সাংগঠনিক বৈঠকে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, পাঠাভ্যাস বৃদ্ধি এবং বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবছর আমরা ‘একটি ভালো কাজ’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিই। গত বছর এ কর্মসূচিতে আমাদের বন্ধুসভা অন্যতম সেরা হয়েছিল। এবারও আমরা এমন একটি উদ্যোগ নিতে চাই, যা হবে সৃজনশীল, বাস্তবসম্মত এবং মানুষের উপকারে আসবে। এ জন্য সবার মতামত, অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

‘একটি ভালো কাজ’ কর্মসূচির উদ্যোগ নিয়ে উপস্থিত বন্ধুরা নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার মতো বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আবিদা সুলতানা, প্রচার সম্পাদক টুটুল শিকদার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ইতিহাস সরকার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জাহাঙ্গীর আলম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক ইসমাইল হোসেন, কার্যনির্বাহী সদস্য ইয়াকিনুর ইসলাম ভূঁইয়া, বন্ধু নাইমা আক্তার, নিহা আক্তার, রাহুল মিয়া, মাহমুদুল হাসানসহ অন্য বন্ধুরা।