BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতসুন্দরবনে দস্যুতা: 'দশ টাকার একটা নোট পেতে দিতে হয়েছে ২০ হাজার টাকা'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, সুন্দরবনে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন সাতক্ষীরা অঞ্চলের বনজীবীরাArticle InformationAuthor, আবুল কালাম আজাদRole, বিবিসি নিউজ বাংলাPublished ৪ মিনিট আগেপড়ার সময়: ৬ মিনিট"যারা দশ-পনের দিনের জন্য সুন্দরবনে যায়, তাদের এককালীন তিন মাসের জন্য পাঁচ টাকার নোটের কার্ড নিতে হইসে ৭০ হাজার টাকায়। অন্য এক বাহিনী নিচ্ছে এক লাখ দুই হাজার টাকা। তারা দিচ্ছে দশ টাকার নোটের কার্ড। বাহিনীগুলো সুন্দরবনের এলাকা ভাগ করে নিছে"।
কথাগুলো বলছিলেন সুন্দরবনে প্রায় ৩০ বছর ধরে মাছ ধরার সঙ্গে যুক্ত কামরুল ইসলাম।
তিনিসহ জীবন-জীবিকার জন্য সুন্দরবনের ওপর নির্ভরশীল মানুষদের অভিযোগ, বনে ঢুকতে সরকারি অনুমতির বাইরেও এখন দস্যুদের বিপুল অঙ্কের টাকা দিয়ে পাশ নিতে হচ্ছে। এই বনে একাধিক দস্যু বাহিনী সক্রিয় তৎপরতা চালাচ্ছে এবং জঙ্গলে কার্যত তাদেরই দখল প্রতিষ্ঠিত হতে চলেছে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গিয়ে বনজীবীদের সঙ্গে কথা হয়। তারা বলছেন, অস্ত্রধারী দস্যুদের অত্যাচার, অপহরণ ও চাঁদাবাজির ঘটনা বেড়ে যাওয়ায় তাদের মধ্যে চরম উদ্বেগ, আতঙ্ক ও জীবিকার অনিশ্চয়তা তৈরি হয়েছে।
দস্যুদের তৎপরতা বৃদ্ধির কারণে বনে না যেতে পেরে অনেকেই আর্থিক অভাব-অনটনের মধ্যে পড়েছেন বলেও দাবি করেন।
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরায় বনজীবীরা জীবন-জীবিকা এবং নিরাপত্তার উদ্বেগ থেকে সম্প্রতি সপ্তাহব্যাপী লাগাতার নানা কর্মসূচি পালন করেছেন। 'বনদস্যু নির্মূল কমিটির' ব্যানারে শ্যামনগরে বিক্ষোভ মিছিল, ইউএনও এবং জেলা প্রশাসকের কাছে বনদস্যু দমনের দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে।