সোমবার, ২৬ অক্টোবর ২০২৬DonateLoginপ্রচ্ছদকার্যক্রমছবিভিডিওট্রাস্ট সম্পর্কেAbout Prothom Alo TrustContactUpdatesপ্রথম আলো আলোর পাঠশালাস্বপ্ন দেখা সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরী হতে চায় জয়নাল আবেদীনলেখা: আমান উল্লাহ, সহকারী শিক্ষক, দমদমিয়া আলোর পাঠশালাপ্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১১: ৩০ দমদমিয়া আলোর পাঠশালার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জয়নাল আবেদীন বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)-এর একজন দায়িত্বশীল ও দেশপ্রেমিক অতন্দ্র প্রহরী হতে চায়।মায়ানমার সীমান্তবর্তী পিছিয়ে পড়া জনপদ দমদমিয়ার এক প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদে শিক্ষার্থী জয়নাল আবেদীন। পরিবারের আর্থিক সীমাবদ্ধতা এবং নানান প্রতিকূলতা সত্ত্বেও তার চোখেমুখে রয়েছে এক বিশাল স্বপ্ন বড় হয়ে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)-এর একজন দায়িত্বশীল ও দেশপ্রেমিক অতন্দ্র প্রহরী হওয়া। দমদমিয়া আলোর পাঠশালার পঞ্চম শ্রেণির এই ছাত্র প্রতিদিন নিয়মিত স্কুলে আসে, গভীর মনযোগে পড়াশোনা করে এবং স্কুলের ফাঁকে পারিবারিক কাজেও সাধ্যমতো সহযোগিতা করে। পড়াশোনার পাশাপাশি গান ও খেলাধুলার প্রতি রয়েছে তার দারুণ ঝোঁক। তবে তার জীবনের স্বপ্ন হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা।
জয়নালের এই স্বপ্নের পেছনের অনুপ্রেরণা সম্পর্কে সে জানায়, ছোটবেলা থেকেই সে নিজ এলাকায় বিজিবি সদস্যদের দিনরাত নির্ঘুম পাহারা দিয়ে দেশমাতৃকার সেবা করতে দেখছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে চোরাচালান, মাদক ও শত্রুর আক্রমণ প্রতিহত করার ক্ষেত্রে বিজিবি সদস্যদের নির্ভীক সাহসিকতা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। জয়নালের ভাষায়, ঘুমহীন পাহারাদার হয়ে দেশের হাজার হাজার মানুষকে শত্রুর আক্রমণ ও বিপদ থেকে রক্ষা করে দেশের মানুষকে শান্তিতে রাখতে পারলে আমি সবচেয়ে বেশি খুশি হব।
তার শিক্ষক ও পরিবারের সদস্যরাও জয়নালের এই মহৎ স্বপ্ন নিয়ে বেশ আশাবাদী। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমান উল্লাহ জানান, জয়নাল অত্যন্ত মেধাবী, নম্র ও ভদ্র স্বভাবের এক ছাত্র। কাজের প্রতি তার প্রবল আগ্রহ রয়েছে এবং সে নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ অর্জনেও সমান গুরুত্ব দেয়। শিক্ষকদের বিশ্বাস, সুযোগ পেলে সে ভবিষ্যতে দেশের একজন নিবেদিতপ্রাণ সেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। পরিবারের সদস্যরাও সব প্রতিকূলতা পেরিয়ে তাকে নিয়মিত স্কুলে যেতে এবং তার স্বপ্ন পূরণে প্রতিনিয়ত সাহস জুগিয়ে যাচ্ছেন।