অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকেরা শুধু পাঠদানই করেন না, তাঁরা একটি প্রজন্মের চিন্তা, মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের কাছে শিক্ষকদের অবদানকে আরও গভীরভাবে তুলে ধরবে।

উপস্থিত ছিলেন কাজিপুর এ এস ইউ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফণীন্দ্র নাথ সরকার, জ্ঞানদায়িনী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী, বাজার ভদ্রঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীজন গোস্বামী, বাহুকা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আশুতোষ কুমার সাহা, খোকশাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী রানী সাহা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক উদয় পাল এবং মহেশকাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার সাহা।

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক উদয় পাল বলেন, ‘শিক্ষকতা জীবনের সবচেয়ে আনন্দের ও সম্মানের একটি অধ্যায়। অবসরজীবনে এসে শিক্ষার্থীদের ও তরুণদের কাছ থেকে এমন সম্মান পাওয়া সত্যিই আনন্দের। প্রথম আলো বন্ধুসভার এই আয়োজন আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।’

অনুষ্ঠানে সিরাজগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আরিফুল গণি, উপদেষ্টা প্রদীপ সাহা, সাধারণ সম্পাদক হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ বাবু, সাংগঠনিক সম্পাদক রাসেল শেখ, অর্থ সম্পাদক নাঈম শেখ, প্রশিক্ষণ সম্পাদক আলহাম উদ্দিন, বন্ধু মো. রুবেল, আব্দুল বারেক, কামরুলসহ বন্ধুসভার অন্যান্য বন্ধুরা উপস্থিত ছিলেন।