উৎসবের মূল আকর্ষণ হিসেবে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। তাঁর সঙ্গে বাদ্যযন্ত্রে সঙ্গ দেবেন পার্থ (কিবোর্ড), রানা (গিটার) ও সাকিব (অক্টোপ্যাড)।

সংগীতের পাশাপাশি থাকছে দিনভর নানা বিনোদন। মেলায় থাকছে বাংলাদেশি শাড়ি, বৈচিত্র্যময় পোশাক ও গয়নার স্টল, দেশীয় স্বাদের মুখরোচক খাবারের দোকান এবং স্মৃতি ধরে রাখার জন্য বিশেষ ছবি তোলার স্থান (ফটো বুথ)। গাড়ি রাখার জন্য রয়েছে বিনামূল্যে পার্কিংয়ের ব্যবস্থা। দেশি ইভেন্টস ডটকম ডটএইউ ওয়েবসাইটের মাধ্যমে অগ্রিম টিকিট সংগ্রহ করা যাচ্ছে।

আয়োজক সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক চিকিৎসক ফাহিমা সাত্তার বলেন, ‘প্রবাসী ব্যস্ততার মাঝে শিকড়ের আনন্দ আর দেশীয় সংস্কৃতির স্বাদ তুলে ধরতেই আমাদের এই আয়োজন। পরিবার-পরিজন নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আশা করি এই সন্ধ্যাটি সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে।’

সংগঠনটির সভাপতি রাহেলা আরেফিন ও সম্পাদক শিরিন আকতারও অনুষ্ঠানে সপরিবারে অংশ নেওয়ার আহ্বান জানান।