সম্প্রতি সিডনির নিউ সাউথ ওয়েলস পার্লামেন্ট হাউসে জমকালো এক অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেওয়া হয়। স্থানীয় সরকারভিত্তিক বিভিন্ন ক্ষেত্রে কর্মরত ও নির্বাচিত নারীদের উৎসাহিত করতে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন নিউ সাউথ ওয়েলসের স্থানীয় সরকারমন্ত্রী রন হোনিগ এবং নারীবিষয়ক মন্ত্রী জডি হ্যারিসন।
সিডনির ক্যান্টারবারি ব্যাংকসটাউনের মেয়র বিলাল এল-হায়েক কাউন্সিলর শিরিন আক্তারকে অভিনন্দন জানান। তিনি বলেন, স্থানীয় সম্প্রদায়ের উন্নয়নে এবং নারীদের এগিয়ে নেওয়ার পথে প্রতিবন্ধকতা দূরীকরণে শিরিন আক্তারের নিষ্ঠা ও নেতৃত্বের উপযুক্ত স্বীকৃতি এই পুরস্কার।