BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতলাইভ, সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেফতারআগের মামলায় জামিন পেয়ে কারামুক্তির অপেক্ষায় থাকা বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে নতুন আরেকটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...
আগের মামলায় জামিন পেয়ে কারামুক্তির অপেক্ষায় থাকা বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে নতুন আরেকটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এ দফায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে ঢাকায় জুলাই আন্দোলন চলাকালে নিহত পোশাক কারখানার শ্রমিক রুবেল হত্যা মামলায়।
রোববার বাদী-বিবাদী, উভয়পক্ষের শুনানি শেষে মি. আউয়ালকে এ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত।
এর আগে, ‘ভোট ছাড়াই’ নির্বাচন সম্পন্ন করা ও রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে করা মামলায় ২০২৫ সালের ২৫শে জুন মি. আউয়ালকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।
এক বছরেরও বেশি সময় পর গত নয়ই সেপ্টেম্বর সাবেক এই সিইসি’র জামিন আবেদন মঞ্জুর করে উচ্চ আদালত।