BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতসাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতার নিয়ে কী বলছে পুলিশকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, পুলিশ দাবি করছে, গ্রেফতারকৃত সেনা কর্মকর্তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে মিলে 'রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে' লিপ্ত ছিলেনArticle InformationAuthor, তারেকুজ্জামান শিমুলRole, বিবিসি নিউজ বাংলা, ঢাকাPublished ৩ মিনিট আগেপড়ার সময়: ৫ মিনিটবাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে অর্থায়নের মাধ্যমে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে 'ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ও উস্কানিমূলক প্রচারণা চালানোর' অভিযোগে সাবেক দুই জন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে দেশটির গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তারা হলেন- অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা (৪৩) এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ (৪৭)।

গত রোববার রাতে ঢাকার পল্লবী ও বনানী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান মো. শফিকুল ইসলাম।

গ্রেফতারের পর সেনাবাহিনীর সাবেক ওই দুই কর্মকর্তাকে ঢাকার মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলা গ্রেফতার দেখিয়ে সোমবার বিকেলে আদালতে তোলে পুলিশ। সেখানে তদন্তকারী কর্মকর্তা সাতদিনের রিমান্ড আবেদন করলেও শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

এদিকে, ক্ষমতাসীন দল বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের জানান, গ্রেফতার হওয়া সাবেক দুই সেনা কর্মকর্তা বাংলাদেশে নাশকতার পরিকল্পনা করছিলেন।