BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতসাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images

স্থানীয় দু'টি সংগঠনের ডাকা অবরোধকে কেন্দ্র করে বাংলাদেশের রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে ভ্রমণ বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন নামক দু'টো স্থানীয় পাহাড়ি সংগঠনের ডাকে রোববার সকাল থেকে সেখানে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়।

এতে করে সাজেক-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ হয়ে অনেক পর্যটক আটকা পড়েন। যদিও পরে প্রশাসনের সঙ্গে আলোচনা পর রোববার বিকেলেই অবরোধকারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন।

কিন্তু অবরোধ সরিয়ে নেওয়া সত্ত্বেও অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা করে প্রশাসন।

প্রশাসনের ভাষ্য, 'অনিবার্য কারণবশত' তারা সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল রেখেছে। যদিও ঠিক কী ধরনের অনিবার্য কারণে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে, প্রশাসনের কাছ থেকে সেই ব্যাখ্যা পাওয়া যায়নি।