BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতসাজেকে গোলাগুলির পর সর্বশেষ পরিস্থিতি কী?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Collected by Muhammad Abu Daud

বাংলাদেশের রাঙামাটি জেলার সাজেকে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের জন্য অবরোধ শুরুর প্রথম দিনেই গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনা নিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ও আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দিক থেকে ভিন্ন ভিন্ন বর্ণনা পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার সকালে বাঘাইছড়ির গঙারাম এলাকার উজোবাজার এলাকায় ঘটনাটি ঘটে।

অবরোধের কারণে সাজেকে প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়েন এবং সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় তাদের খাগড়াছড়িতে ফিরিয়ে আনা হয় বলে একটি বিবৃতিতে জানিয়েছে আইএসপিআর।

তারা বলছে, গুলির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে রাঙামাটির পুলিশ সুপারের তথ্য অনুযায়ী, অবরোধকারীদের ইটপাটকেলের আঘাতে সেনাবাহিনীর চারজন এবং পুলিশের দুইজন সদস্য আহত হয়েছেন।