রোববার, ০৮ নভেম্বর ২০২৬Loginবন্ধুদের লেখাকার্যক্রমফিচারখেলাক্যারিয়ারমনোবন্ধুফটো ফিচারবন্ধুসভা সম্পর্কে মনোবন্ধুসবার মনে কেন আবু বকর? আমরা ভালোবাসা খুঁজি নাকি উদ্ধারকর্তা?লেখা: মাহমুদা মুহসিনাআপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ১৩: ৫৮ ‘দার–এ–নিজাত’–এর দৃশ্য। এক্স থেকেসবার মনে কেন একজন আবু বকর? রূপকথার রাজপুত্র, নিরাপত্তার আকাঙ্ক্ষা ও আমাদের অবচেতন মন পাকিস্তানি নাটক ‘দার-এ-নাজাত’: ভালোবাসার গল্পের আড়ালে একজন উদ্ধারকর্তার মনস্তত্ত্ব।

ছোটবেলায় আমরা কত রকমের গল্প শুনে বড় হই! রূপকথা, রাজা-রানি, রাজকন্যা, রাজপুত্র, পরি কিংবা বিপদে পড়া কোনো রাজকন্যাকে উদ্ধার করতে ছুটে আসা এক সাহসী রাজপুত্র। গল্পের শেষে সব অন্ধকার কেটে যায়, রাজকন্যা তার কাঙ্ক্ষিত মানুষটিকে পায় এবং তারা সুখে-শান্তিতে বসবাস করতে থাকে।

শৈশবের সেই গল্পগুলো কেবল আমাদের বিনোদন দেয় না; অনেক সময় সম্পর্ক, ভালোবাসা, নিরাপত্তা এবং জীবনের প্রত্যাশা সম্পর্কেও কিছু মানসিক ছাপ তৈরি করে। বড় হওয়ার পর সেই রাজপুত্র আর ঘোড়ায় চড়ে আসে না। আসে একজন জীবনসঙ্গীর পরিচয়ে। আমাদের অবচেতন মনে হয়তো তখনো একটি আকাঙ্ক্ষা থেকে যায়—এমন একজন মানুষ আসবে, যে আমাকে বুঝবে, আগলে রাখবে, দুঃসময়ে পাশে দাঁড়াবে এবং জীবনের সব সমস্যার সমাধান করে দেবে।

পাকিস্তানি নাটক ‘দার-এ-নাজাত’-এর আবু বকর চরিত্রটিকে ঘিরে দর্শকের বিপুল আগ্রহের মধ্যে এই মনস্তাত্ত্বিক আকাঙ্ক্ষার একটি প্রতিফলন দেখতে পাই। সামাজিক যোগাযোগমাধ্যমে আবু বকরকে নিয়ে মানুষের আলোচনা, প্রশংসা ও প্রত্যাশা যেন একটি প্রশ্ন সামনে নিয়ে আসে—আমরা কি সত্যিই আবু বকরের মতো একজন মানুষকে খুঁজছি, নাকি তার মাধ্যমে এমন এক নিরাপদ সম্পর্কের স্বপ্ন দেখছি, যেখানে আমাদের আর একা লড়তে হবে না?

আবু বকর: একজন মানুষ, নাকি আমাদের মনের কাঙ্ক্ষিত উদ্ধারকর্তা?চরিত্রটির সবচেয়ে আকর্ষণীয় দিক শুধু তার ধর্মীয় অনুশাসন, দায়িত্ববোধ কিংবা শান্ত স্বভাব নয়; বরং প্রতিকূল পরিস্থিতিতে তার আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা, ধৈর্য, সহমর্মিতা এবং অন্যের প্রতি সম্মান প্রদর্শন।

জারিয়াব যখন জামিলের বিশ্বাসভঙ্গের পর মানসিকভাবে ভেঙে পড়ে, আতঙ্কের মধ্যে চলে যায়, তখন তার পরিবারের মানুষও তাকে সামলাতে হিমশিম খায়। সেই সময়ে আবু বকরের শান্ত উপস্থিতি, তাকে পানি দেওয়া, ধীরে ধীরে শ্বাস নিতে সাহায্য করা এবং কোনো ধরনের বিচার না করে পাশে থাকার দৃশ্যটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।