BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতসবচেয়ে বড় পেঙ্গুইন কলোনিতে পাঁচ লাখ পাখি কমলো কী করে?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, BAS
অ্যান্টার্কটিকার নিকটবর্তী একটি প্রত্যন্ত আগ্নেয় দ্বীপ থেকে চিনস্ট্র্যাপ পেঙ্গুইনের প্রায় দুই-তৃতীয়াংশ বিলুপ্ত হয়ে গেছে বলে আকাশপথে করা সমীক্ষায় জানা গেছে।
জাভোডোভস্কি দ্বীপ একসময় বিশ্বে পেঙ্গুইনদের সবচেয়ে বড় ঝাঁকের আবাসস্থল ছিল, কিন্তু জরিপ পরিচালনাকারী গবেষকরা বলছেন যে দ্বীপটি এখন সেই খেতাব হারিয়েছে।
সমীক্ষা অনুসারে, ২০১১ সালের একই সময়ের তুলনায় ২০২৫ সালে চিনস্ট্র্যাপ পেঙ্গুইনের ব্যবহৃত বাসার সংখ্যা ৬৩ শতাংশ কমে গিয়েছিল।
গবেষক দলটি বলছে, জলবায়ু পরিবর্তন পাখিদের খাদ্য সরবরাহ ও অস্তিত্বকে প্রভাবিত করছে এবং পেঙ্গুইনরা এখন আনুষ্ঠানিকভাবে বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে।
পেঙ্গুইনের আরেকটি প্রজাতি, ম্যাকরনি, এই দ্বীপে বাসা বাঁধে এবং সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে, যার কারণ হিসেবে বিজ্ঞানীরা তাদের আরও বৈচিত্র্যময় খাদ্যাভ্যাসকে মনে করেন।