Loginসর্বশেষবাংলাদেশরাজনীতিবিশ্ববাণিজ্যমতামতখেলাবিনোদনচাকরিজীবনযাপনভিডিওখুঁজুনই-পেপারEngLogin বাংলাদেশসন্ধ্যায় সারা দিনের খবরপ্রথম আলো ডেস্ক প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৫১ শুভসন্ধ্যা। রাজনীতি, জাতীয়, আইনশৃঙ্খলা, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)সকালে শরীরচর্চা শেষ করে টি-শার্ট ও হাফপ্যান্ট পরে মেট্রোরেলে উঠতে যাওয়ায় এক অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে। ওই প্রশিক্ষকের পোশাককে ‘অশালীন’ বলে দায়িত্বরত পুলিশ সদস্য তাঁকে টিকিট পাঞ্চ মেশিনের সামনে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখেন।বিস্তারিত পড়ুন:
কোহলি ও টেন্ডুলকার যখন সতীর্থফাইল ছবিআরও একটি মাইলফলকের সামনে বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক ছুঁতে মাত্র ৫৯ রান দরকার তাঁর। সেই মাইলফলক হয়তো আজই ছুঁয়ে ফেলতে পারেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ তিরুবনন্তপুরমে মাঠে নামবে ভারত।বিস্তারিত পড়ুন: