বুধবার, ১১ নভেম্বর ২০২৬DonateLoginপ্রচ্ছদকার্যক্রমছবিভিডিওট্রাস্ট সম্পর্কেAbout Prothom Alo TrustContactUpdatesপ্রথম আলো মাদকবিরোধী আন্দোলনপরামর্শ সহায়তা সন্তানের মুঠোফোন আসক্তি দূর করবেন যেভাবেনিজস্ব প্রতিবেদক প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৫: ২০ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল পরামর্শ প্রদান করেন।প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২০২৫ সালের ২ আগস্ট প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭১তম পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল এবং মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার পরামর্শ প্রদান করেন। ‘সন্তানের মনের সংকটে অভিভাবকের করণীয়’—এই বিষয়ের ওপর পরামর্শ দেন বিশেষজ্ঞগণ। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
পরামর্শ সভায় একাধিক অভিভাবক সন্তানের মুঠোফোন আসক্তি নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করে পরামর্শ চেয়েছেন। এ বিষয়ে বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ও কথাসাহিত্যিক অধ্যাপক ড. মোহিত কামাল বলেন, সন্তানদের মুঠোফোন বা স্ক্রিন আসক্তি থেকে মুক্ত রাখতে হলে বই পড়ার প্রতি তাদের আগ্রহী করে তুলতে হবে। প্রয়োজনে ঘরের একটি কোণে ছোট পাঠাগার গড়ে তোলা যেতে পারে।
তিনি আরও পরামর্শ দেন, শুধু পড়ার টেবিল বা বইয়ে আটকে না রেখে সন্তানদের নিয়মিত খেলাধুলার সুযোগ দিতে হবে এবং অবসরে তাদের নিয়ে বাইরে কোথাও ঘুরতে যেতে হবে। এতে তাদের মানসিক বিকাশ ঘটানোর পাশাপাশি ডিভাইস থেকে দূরে রাখা সহজ হবে।