মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬DonateLoginপ্রচ্ছদকার্যক্রমছবিভিডিওট্রাস্ট সম্পর্কেAbout Prothom Alo TrustContactUpdatesপ্রথম আলো মাদকবিরোধী আন্দোলনপরামর্শ সহায়তা সন্তানের মানসিক বিকাশ ও সংকট দূরীকরণে অভিভাবকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণনিজস্ব প্রতিবেদক প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৫: ৩৭ পরামর্শ প্রদান করেন মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার। পাশে ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল।প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২০২৫ সালের ২ আগস্ট প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭১তম পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল এবং মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার পরামর্শ প্রদান করেন। ‘সন্তানের মনের সংকটে অভিভাবকের করণীয়’—এই বিষয়ের ওপর পরামর্শ দেন বিশেষজ্ঞগণ। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

সন্তানের মানসিক সংকট দূর করতে এবং তার সঠিক মানসিক গঠনে অভিভাবকদের ভূমিকা সবচেয়ে বেশি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার। সভায় তিনি বলেন, ‘শিশুর মানসিক বিকাশ পুরোপুরি নির্ভর করে মা–বাবা তার সঙ্গে কেমন আচরণ করছেন তার ওপর। শিশু কোন আচরণে মনোযোগ পাচ্ছে এবং কোনটিতে অবজ্ঞা হচ্ছে, তা তার মনে গভীর প্রভাব ফেলে। প্রতিটি সন্তান অসীম সম্ভাবনা নিয়ে জন্ম নিলেও সেই সম্ভাবনাকে বাস্তবে রূপদান করার বিষয়টি অনেকাংশেই মা–বাবার সঠিক পরিচর্যা ও নির্দেশনার ওপর নির্ভর করে।’

বিশেষজ্ঞদের মতে, শিশুদের আত্মবিশ্বাস বাড়াতে ইতিবাচক কাজে উৎসাহ দেওয়া, তাদের আবেগকে মূল্যায়ন করা এবং অন্য শিশুর সাথে তুলনা করার মানসিকতা পরিহার করা জরুরি। পরিবার থেকেই শিশুর মানসিক দৃঢ়তার প্রথম পাঠ শুরু হয় বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।