মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬DonateLoginপ্রচ্ছদকার্যক্রমছবিভিডিওট্রাস্ট সম্পর্কেAbout Prothom Alo TrustContactUpdatesপ্রথম আলো মাদকবিরোধী আন্দোলনপরামর্শ সহায়তা সন্তানের কৈশোরে অভিভাবকদের মূল ভূমিকা কী হওয়া উচিতনাজিম উদ্দিন প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৬: ২৭ পরামর্শ প্রদান করেন বিশিষ্ট শিশু
সন্তানের কৈশোরকালীন সময়ে অভিভাবক ও সন্তানের মধ্যে এক ধরনের দূরত্ব বা দেয়াল তৈরি হতে দেখা যায়। এই সংকটকালে অভিভাবকদের মূল ভূমিকা ও চ্যালেঞ্জ কী হওয়া উচিত?
এমন প্রশ্নের উত্তরে ডা. আহমেদ হেলাল বলেন, ‘মানবজীবনের কৈশোর সময়টা অতিক্রম করার সময় বাবা-মা এবং সন্তান—দুই পক্ষই সবচেয়ে কঠিন ও সংবেদনশীল একটা সময় পার করে। প্রকৃতির নিয়ম অনুযায়ী যেন অভিভাবক ও সন্তানের মাঝখানে একটা অদৃশ্য মনস্তাত্ত্বিক দেয়াল বা দূরত্ব গড়ে ওঠে। এই অবস্থায় অভিভাবকের মূল দায়িত্ব হলো সেই দেয়াল বা সীমানা বজায় রেখেও কীভাবে সন্তানের সবচেয়ে কাছাকাছি থাকা যায়, তা নিশ্চিত করা। সন্তানকে নিয়ন্ত্রণ করার চেয়ে তাকে বোঝা এবং সঠিক পথে দিকনির্দেশনা দেওয়াই এই সময়ের প্রধান চ্যালেঞ্জ।’