জীবনের এতগুলো দায়িত্ব পালন করার পরও তাঁর সংগ্রাম থেমে থাকেনি। বর্তমানে নিজের প্রতিবন্ধী ছেলের দেখাশোনা, ভরণপোষণ এবং সংসারের যাবতীয় দায়িত্ব তাঁকেই সামলাতে হচ্ছে। প্রতিনিয়ত দারিদ্র্য ও প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে থাকা এই মায়ের পরিবারের জন্য এক দিনের খাবারের ব্যবস্থা করেছে ময়মনসিংহ বন্ধুসভা। এ জন্য নগদ অর্থসহায়তা করেছেন যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন।
বোরহান উদ্দিন বলেন, ‘আমরা বিশ্বাস করি, মানবিকতা কোনো বড় আয়োজন কিংবা বিপুল অর্থের ওপর নির্ভরশীল নয়; বরং মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সহমর্মিতা ও সামর্থ্য অনুযায়ী সহযোগিতার মানসিকতাই পারে একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে।’