৩ অক্টোবর বিকেলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কাঁঠালতলায় অনুষ্ঠিত হয় এই আয়োজন। বৃষ্টি ও শীতল আবহাওয়ার মধ্যে পরিচয়পর্বের মধ্য দিয়ে শুরু হয় বন্ধুদের মিলনমেলা। পরিচয়ের আনুষ্ঠানিকতা পেরিয়ে ধীরে ধীরে জমে ওঠে আড্ডা। বন্ধুরা ফিরে যান তাঁদের ফেলে আসা শৈশবের দিনগুলোতে।

খেলাধুলার পর শুরু হয় আইসক্রিম ও চায়ের আড্ডা। বন্ধুদের সঙ্গে গল্প, হাসি-ঠাট্টা ও অভিজ্ঞতা ভাগাভাগির মধ্য দিয়ে সময় কাটে আনন্দে। বৃষ্টি ও শীতল আবহাওয়ার মধ্যে চায়ের আড্ডা আয়োজনটিতে যোগ করে ভিন্ন মাত্রা। বন্ধুরা একে অপরের সঙ্গে গল্পে মেতে ওঠেন, ভাগাভাগি করেন নানা অভিজ্ঞতা। অনানুষ্ঠানিক এই মুহূর্তগুলো আড্ডাকে আরও প্রাণবন্ত করে তোলে।

আড্ডায় উপস্থিত ছিলেন সভাপতি মুসাভভির সাকির, সাধারণ সম্পাদক অণীক ভূষণ সাহা, অর্থ সম্পাদক রিজভী আমিন, দপ্তর সম্পাদক আবিদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ত্বোয়া-হা, প্রশিক্ষণ সম্পাদক পিয়াস সরকার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মুহাম্মদ নাঈমসহ অন্যান্য বন্ধুরা।