বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬Loginবন্ধুদের লেখাকার্যক্রমফিচারখেলাক্যারিয়ারমনোবন্ধুফটো ফিচারবন্ধুসভা সম্পর্কে কার্যক্রমশেষ হলো ‘সহমর্মিতার ঈদ’ ও ‘বৃক্ষরোপণে সেরা দশ’ বন্ধুসভা বাছাইবন্ধুসভা ডেস্ক প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১৬: ২৩ ‘সহমর্মিতার ঈদে সেরা দশ’ ও ‘বৃক্ষরোপণে সেরা দশ’ বন্ধুসভা বাছাই কার্যক্রম।প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ‘এসো মিলি জলধারা ২.০’ শিরোনামে ঢাকা–চাঁদপুর মোহনা–ঢাকা নৌপথে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আগামী ১৩ নভেম্বর দিনব্যাপী এই অনুষ্ঠানে সারা দেশের বিভিন্ন বন্ধুসভার এক হাজার বন্ধু অংশ নেবেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে ‘সহমর্মিতার ঈদে সেরা দশ’, ‘বৃক্ষরোপণে সেরা দশ’, ‘বর্ষসেরা দশ’ বন্ধুসভাসহ বিভিন্ন ক্যাটাগরিতে স্থানীয় বন্ধুসভাগুলোকে সম্মাননা দেওয়া হবে।
এরই মধ্যে ‘সহমর্মিতার ঈদে সেরা দশ’ ও ‘বৃক্ষরোপণে সেরা দশ’ বন্ধুসভা বাছাই সম্পন্ন হয়েছে। ১৪ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এই বিচারকার্য সম্পন্ন হয়।
‘সহমর্মিতার ঈদে সেরা দশ’ বাছাইয়ে বিচারক হিসেবে ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা আশিকুজ্জামান অভি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা মুহসিনা বুশরা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক মাহাফুজার রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশফাকুর রহমান ও কার্যনির্বাহী সদস্য আবরার জাহিন। সমন্বয়ক হিসেবে ছিলেন আশফাকুর রহমান।
‘বৃক্ষরোপণে সেরা দশ’ বাছাইয়ে বিচারক হিসেবে ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি মোহাম্মদ আলী ফিরোজ, সাংগঠনিক সম্পাদক তৌহিদ ইমাম, দপ্তর সম্পাদক আলাদিন আল আসাদ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক নাফিউর নুর ও কার্যনির্বাহী সদস্য তাপসী রায়। সমন্বয়ক হিসেবে ছিলেন নাফিউর নুর।