BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতলাইভ, শেষপর্যন্ত প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেনবাংলাদেশে অস্ত্র হাতে অবৈধ মাদক ব্যবসায়ীদের ধাওয়া করে আলোচনায় আসা ইশরাক হোসেন প্রধানমন্ত্রীর নির্দেশের পর নিজেই প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন। আজ সোমবার ঢাকায় সংবাদ সম্মেলন করে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

রিপোর্ট করছেন তারেকুজ্জামান শিমুল, সম্পাদনায় কাদির কল্লোল

নানা গুঞ্জন, আলোচনা-সমালোচনার পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনে এই পদত্যাগের ঘোষণা দেন তিনি।

এর আগে পদত্যাগের ঘোষণা দিতে দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেসক্লাবে পৌঁছান ইশরাক হোসেন। সে সময় তাকে ঘিরে নেতাকর্মীদের শ্লোগান দিতেও দেখা যায়।

গত শনিবার অস্ত্র হাতে অবৈধ মাদক ব্যবসায়ীদের ধাওয়া করার একটি ভিডিও নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন।