BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতলাইভ, শেখ হাসিনা দেশে ফিরলে 'মব' ফেস করবেন না: জাহেদ উর রহমানশেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে কোনো ধরনের 'মব' বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। এদিকে, হাম ও উপসর্গে বাংলাদেশে আরো সাত জনের মৃত্যু হয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
রিপোর্টিংয়ে মরিয়ম সুলতানা, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে কোনো ধরনের 'মব' বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, "আমরা যাকে চাই, তিনি আসবেন, আমরা খুব খুশি। তাহলে আমাদের তাকে ধরে বেঁধে আনতে হলো না। উনি আসলে বিচারের মুখোমুখি হবেন, উনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। উনি আসার পর আইনি প্রক্রিয়ায় যা যা হওয়ার তাই হবে।”
"উনি দেশে ফিরে আসলে ন্যায়বিচার ফেস করবে। উনি মব ফেস করবেন না, বেআইনি কিছু ফেস করবেন না। আমরা ন্যায়বিচার দিয়ে তার বিরুদ্ধে প্রতিশোধ (নেবো)... উনি ন্যায়বিচার করেন নাই, আমরা সেটা করবো।"