BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতশেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে বিএনপির সরকার?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করার পর তা নিয়ে বিএনপি সরকারের অনেকে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ওই আবেদনকে 'হাস্যকর' বলে বর্ণনা করেছেন।
গত কয়েক মাস ধরে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে ভারত থেকে দেশে ফেরার ঘোষণা দিয়ে আসছিলেন। এর মধ্যেই সোমবার তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডির জন্য দিল্লির বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন আইনজীবীর মাধ্যমে।
ইমেইলে এমন একটি আবেদন পাওয়ার কথা বিবিসি বাংলাকে জানিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন। পরে সেই চিঠিটি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান বিবিসি বাংলাকে বলেছেন, "ম্যাটিক্স চেম্বারস নামক একটি প্রতিষ্ঠান থেকে এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছি ইমেইলের মাধ্যমে। আদৌও আবেদনটি সঠিক কিনা-সেটি আমরা জানি না। তবে আমরা ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি"।
সোমবার সকালে শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর ছড়িয়ে পড়ার পর থেকে এ নিয়ে সরকারের মন্ত্রী, বিএনপির সিনিয়র নেতারা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরও কথা বলেন।