BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতশেখ হাসিনার দেশের ফেরার 'তৎপরতা' কি বিএনপি সরকারকে চাপে ফেলেছে?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images
বাংলাদেশে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন দুই বছরেরও বেশি সময় ধরে। এরপর বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের কিছু পর থেকেই তিনি কয়েকবার ইঙ্গিত দিয়েছেন যে তিনি ডিসেম্বর মাসেই দেশে ফিরবেন।
এরপর বাংলাদেশের রাজনীতিতেও গত মাসখানেক ধরেই এটি নিয়ে নানা আলোচনা হয়েছে। সর্বশেষ চলতি সপ্তাহে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে পাঠানো একটি চিঠি এই আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে।
সোমবার শেখ হাসিনা'র জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডি পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দিল্লির বাংলাদেশ হাইকমিশনে একটি আবেদন করা হয়েছে।
যদিও লন্ডনভিত্তিক ইমেইলের মাধ্যমে একটি ল' ফার্মের পাঠানো এই চিঠি বা আবেদনটি কতটুকু সত্য সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের স্বরাষ্টমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পাসপোর্ট ও এনআইডি বিষয়ে শেখ হাসিনার আবেদনের পর বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনাকে 'সন্ত্রাসী' বর্ণনা করে বাংলাদেশ থেকে তাকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না বলেও জানিয়েছেন।