BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতলাইভ , শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ করা হয়েছেসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। অন্যদিকে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৮৩ জন হুথি নিহত হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের হুথিরা। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...
রিপোর্টিং করেছেন জান্নাতুল তানভী, সম্পাদনায় সায়েদুল ইসলাম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
রোববার রাজধানীর এক হোটেলে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, “শেখ হাসিনার বিষয়ে আইনগতভাবে যা যা করণীয় সেটা আমরা ডিউ প্রসেসে করেছি। সেখানে আমাদের আইনসঙ্গতভাবে ডিল করা হবে এটা দেখবেন যে, আমরা যখন কোন পদক্ষেপ নেব এখানে ইমোশনের কোন বিষয় নেই। বিষয়টা আমি আমরা আইনটাকে প্রয়োগ করবো। আমরা আইন প্রয়োগ যদি সঠিকভাবে না করি তখন আপনারা বলবেন।”
ভারতের আদালতে আইনি করা হবে কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নে আইনমন্ত্রী বলেন, “এটা ভারত সরকারের ব্যাপার। এক্সট্রাডিশন চুক্তির আওতায় আমরা তাদের কাছে রিকোয়েস্ট করেছি।”