BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতলাইভ , শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তিতেই আসতে হবে, বললেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরবাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোঃ আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা সত্যিকার অর্থে বাংলাদেশে আসতে চাইলে ভারত সরকারের কাছে তাকেই লিখিত আবেদন করে বলতে হবে যে প্রত্যর্পণ চুক্তির আওতায় যেন তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হয়। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...
রিপোর্টিং করছেন রাকিব হাসনাত, সম্পাদনায় সায়েদুল ইসলাম
বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোঃ আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা সত্যিকার অর্থে বাংলাদেশে আসতে চাইলে ভারত সরকারের কাছে তাকেই লিখিত আবেদন করে বলতে হবে যে প্রত্যর্পণ চুক্তির আওতায় যেন তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হয়।
“তিনি ভারত সরকারকে লিখিত কিছু বলেছেন বলে আমার জানা নেই। যেসব অডিও বক্তব্য আমাদের সামনে আসে সেগুলো আদৌ শেখ হাসিনার বক্তব্য কি না আমাদের সন্দেহ আছে,” প্রেস ব্রিফিংয়ে বলেছেন তিনি।
তিনি বলেন, পাসপোর্ট আইন অনুযায়ী কোন আসামি বিচার প্রক্রিয়া এড়িয়ে গেলে বা পলাতক থাকলে তার পক্ষে কোনো পাসপোর্ট ইস্যু করা যাবেনা।
“শেখ হাসিনা দন্ডপ্রাপ্তির আগ থেকে পলাতক জীবন যাপন করছেন। তাকে ফিরিয়ে আনতে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তিনি মামলা মোকাবেলা এড়িয়ে গেছেন”।