বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬Loginবন্ধুদের লেখাকার্যক্রমফিচারখেলাক্যারিয়ারমনোবন্ধুফটো ফিচারবন্ধুসভা সম্পর্কে কার্যক্রমশুধু ভালো ফল করলেই হবে না, ভালো মানুষও হতে হবেরাজিউর রহমান দিনাজপুরপ্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৩০ ‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে দিনাজপুরে শিখো

‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে এদিন দিনাজপুরের ক্ষুদ্র জাতিগোষ্ঠী মিলনায়তনে অনুষ্ঠিত হয় শিখো

ওয়ারিনা ফিহার মতো দেড় হাজার শিক্ষার্থীর পদচারণে মুখর হয়ে ওঠে একাডেমি প্রাঙ্গণ। কেউ এসেছে মা-বাবার হাত ধরে, কেউ ভাইবোন বা বন্ধুদের নিয়ে। দীর্ঘদিন পর পুরোনো সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ার আনন্দে কেউ আলিঙ্গন করছে, কেউ ব্যস্ত স্মৃতির ছবি তুলে রাখতে।

ঠাকুরগাঁও থেকে আসা আবদুল কবিরের গল্পও ভিন্ন। এসএসসিতে জিপিএ-৫ পাওয়ার পর এখন সে দিনাজপুরে থেকে উচ্চমাধ্যমিকের প্রস্তুতি নিচ্ছে। অনুষ্ঠানস্থলে উচ্ছ্বাস প্রকাশ করে বলছিল, ‘অনেক দিন ধরে এমন অনুষ্ঠান দেখছি। ভাবতাম আমি কবে অংশ নেব! আজ নিজেই সংবর্ধিত হচ্ছি, ভাবতেই দারুণ লাগছে। ঠাকুরগাঁওয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল; যেহেতু দিনাজপুরে কোচিং করতেছি, তাই এখানেই নিবন্ধন করেছি।’

স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর রংপুরের সাবেক নিজস্ব প্রতিবেদক আরিফুল হক। এরপর অন্য অতিথিদের মঞ্চে ডেকে নেন তিনি। দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান বলেন, ‘জিপিএ-৫ পাওয়া অবশ্যই একটি বড় অর্জন। তবে জীবনে সফল হতে হলে শুধু ভালো ফল করলেই হবে না, ভালো মানুষও হতে হবে। দেশের জন্য কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে।’

দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আবদুর রাজ্জাক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরাই আগামী দিনের বাংলাদেশ। স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করতে হবে। ব্যর্থতাকে ভয় না পেয়ে সামনে এগিয়ে যেতে হবে।’