সেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতশুধু ফুসফুসেই নয়, হৃদপিণ্ড ও মস্তিষ্কেও প্রভাব ফেলে বায়ুদূষণকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images
বায়ুদূষণ শুধুমাত্র পরিবেশগত সমস্যাই নয় আমাদের স্বাস্থ্যের উপরও তা গুরুতর প্রভাব ফেলে। দূষণের কারণে বায়ুর গুণমান খারাপ হলে ফুসফুস, হৃৎপিণ্ড ও মস্তিষ্ক-সহ শরীরের অন্যান্য অঙ্গকে প্রভাবিত করতে পারে।
দূষণের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস ও হৃৎপিণ্ড।
দূষিত বায়ুতে উপস্থিত পিএম ২.৫ কণাগুলো এতটাই ক্ষুদ্র যে নাক ও ঊর্ধ্ব শ্বাসনালীর স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থা এড়িয়ে সেগুলো ফুসফুসের অ্যালভিওলাইতে পৌঁছাতে পারে।
অ্যালভিওলাই ফুসফুসে শ্বসনতন্ত্রের একেবারে শেষ প্রান্তে অবস্থিত আণুবীক্ষণিক, পেয়ালা-আকৃতির বায়ুথলি। আর পিএম ২.৫ বলতে অতি সূক্ষ্ম কণা পদার্থকে বোঝায় যার ব্যাস ২.৫ মাইক্রোমিটার বা তার কম। এটা বায়ুবাহিত কঠিন কণা বা তরল ফোঁটা- দুই-ই হতে পারে। এই আণুবীক্ষণিক কণা এবং বাতাসে উপস্থিত রাসায়নিক উপাদানগুলো রক্তের সঙ্গে মিশে শরীরের অন্যান্য অঙ্গকেও প্রভাবিত করতে পারে।
এই বিষয়ে বিশদে জানতে আমরা কথা বলেছিলাম পালমোনোলজিস্ট বা ফুসফুস বিশেষজ্ঞ ডা. মালবিকার সঙ্গে।