BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতশি জিনপিংকে ঈগলের মূর্তি কেন উপহার দিলেন ট্রাম্প?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, EPA

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে এক জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় নৈশভোজে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একটি বাল্ড ঈগলের ভাস্কর্য উপহার দিয়েছেন। এই বাল্ড ঈগল উত্তর আমেরিকার একটি স্থানীয় পাখি এবং এটি যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক।

বৃহস্পতিবারের ওই নৈশভোজে ভিআইপি বা অতি গুরুত্বপূর্ণ অতিথিদের সামনে উন্মোচিত হওয়া উপহারটি "আমেরিকার স্বাধীন ও ঊর্ধ্বগামী চেতনার" প্রতীক বলে ট্রাম্প জানান।

তিনি বলেন, তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এর নকশা তৈরির কাজে অংশ নিয়েছিলেন।

মূর্তিটি আন্তর্জাতিক কূটনীতির একটি মূল্যবান, তবে কখনও কখনও জটিল একটি দিকের অংশ; আর তা হলো- উপহার বিনিময়।

এ ধরনের উপহার শি ও ট্রাম্পের তিনদিনের শীর্ষ বৈঠকের বৃহত্তর লক্ষ্য, অর্থাৎ বিশ্বের দুই পরাশক্তির নেতাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টার একটি ছোট হলেও তাৎপর্যপূর্ণ উপাদান।