রিফাতের জীবনের গল্প জানতে পেরে তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সাভার বন্ধুসভার উপদেষ্টা ফরহাদ হোসেন। তিনি শিশুটির পড়াশোনার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছেন। জানান, দশম শ্রেণি পর্যন্ত তার পড়াশোনার খরচ বহন করবেন তিনি।
একটি শিশুর জীবনে শিক্ষার সুযোগ তৈরি করে দেওয়া শুধু সহযোগিতা নয়; এটি তার স্বপ্নকে বাঁচিয়ে রাখার পাশাপাশি একটি সুন্দর ভবিষ্যতের পথ তৈরি করে দেওয়া।
এ বিষয়ে সাভার বন্ধুসভার সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘এই উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয়, মানবিকতা ও দায়িত্ববোধ থেকে এগিয়ে এলে সমাজের পিছিয়ে পড়া শিশুরাও নতুন স্বপ্ন দেখার সুযোগ পেতে পারে।’