শিশুদের মধ্যে অতিরিক্ত মুঠোফোন ব্যবহারের প্রবণতা কমিয়ে খেলাধুলা ও সৃজনশীল কাজে আগ্রহী করে তোলার লক্ষ্যেই বন্ধুসভার এ উদ্যোগ। খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, সৃজনশীলতা এবং পারস্পরিক মেলবন্ধন বাড়বে বলে আশা আয়োজকদের।
শিশুদের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে সময় কাটান বন্ধুসভার সদস্যরা। এ সময় শিশুদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার একটি ভালো কাজ।অনুষ্ঠানে রুবিকস কিউব নিয়ে একটি শিশুর দক্ষতা সবার নজর কাড়ে। শিশুটি জানায়, সে ২ মিনিট ১০ সেকেন্ডে রুবিকস কিউব মেলাতে পারে। তার দক্ষতা দেখতে বন্ধুসভার সদস্যরা তাকে কিউবটি মেলাতে বললে সে মাত্র ১ মিনিট ৪২ সেকেন্ডে সেট মিলিয়ে ফেলে। শিশুটির এমন দক্ষতা ও আত্মবিশ্বাস উপস্থিত সবার মধ্যে আনন্দ ও বিস্ময়ের সৃষ্টি করে।
বন্ধুসভার সদস্যরা মনে করেন, শিশুদের সুন্দর শৈশব গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরি করা জরুরি। ছোট ছোট এমন উদ্যোগ শিশুদের আনন্দময় শৈশব নিশ্চিত করার পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশেও ভূমিকা রাখতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি সুইটি রাণী, সাধারণ সম্পাদক বাঁধন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবন্তী সরকার, সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক বায়েজীদ হায়দার, ম্যাগাজিন সম্পাদক জুবায়ের ফাহিম হাসান, বন্ধু মাসুম বিল্লাহ ও নাফিস আরাফাত।