শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬Loginবন্ধুদের লেখাকার্যক্রমফিচারখেলাক্যারিয়ারমনোবন্ধুফটো ফিচারবন্ধুসভা সম্পর্কে কার্যক্রমজামালপুর বন্ধুসভা শিক্ষার্থীদের নিয়ে স্বপ্ন দেখার উৎসবলেখা: বাকি বিল্লাহ্প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ০০ জামালপুরে অনুষ্ঠিত হলো ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ
জামালপুর বন্ধুসভার কর্মযজ্ঞউৎসবের দিন সকাল থেকেই শহীদ সাফওয়ান সদ্য অডিটোরিয়াম প্রাঙ্গণে জামালপুর বন্ধুসভার বন্ধুদের দায়িত্বশীল ও সুশৃঙ্খল উপস্থিতি লক্ষ করা যায়। জেলাজুড়ে ছড়িয়ে থাকা ছয় শতাধিক কৃতী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আনন্দমুখর পদচারণে মুহূর্তেই মুখরিত হয়ে ওঠে প্রাঙ্গণ। এত বড় জমায়েত সামলাতে বন্ধুসভার বন্ধুরা নির্দিষ্ট উপকমিটিতে বিভক্ত হয়ে শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভ্যর্থনা জানানো, নিবন্ধন ডেস্ক নিখুঁতভাবে পরিচালনা, অডিটোরিয়ামে আসন বণ্টন এবং শিক্ষার্থীদের উপহারসামগ্রী সুবিন্যস্ত রাখার কাজে বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করেন। চত্বরে স্থাপিত ‘প্রথম আলো এক্সপেরিয়েন্স জোন’, ফটো ফ্রেম এবং ডিজিটাল বুথে শিক্ষার্থীদের আনন্দঘন মুহূর্তে দিকনির্দেশনা ও সার্বিক সহায়তা করেন বন্ধুরা।
প্রধান অতিথির বক্তব্যে সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ মো. আবদুল হাই আলহাদী বলেন, ‘আমরা ব্রহ্মপুত্র, যমুনা, ঝিনাই, জিনজিরাম আর কড়ইবোড়ের পারের সন্তান। এই নদীগুলোর মতোই আমাদের চরিত্র হওয়া উচিত। কখনো বাধা পেলে থেমে না গিয়ে নতুন পথ খুঁজে নেওয়া, আর নিজের মাটিকে উর্বর করে যাওয়া।’ তিনি বলেন, ‘সমাজ দিনশেষে কেবল দুটি জিনিস দিয়ে তোমাকে বিচার করবে—তোমার দক্ষতা এবং তোমার ভেতরের সততা ও হৃদয়বত্তা।’
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রথম আলোর উপবার্তা সম্পাদক কাজী আলিম-উজ-জামান বলেন, ‘তোমরা এআইয়ের সহযোগিতা নেবে, কিন্তু কোনোভাবেই এআইয়ের দাসত্ব বা বশ্যতা স্বীকার করা যাবে না।’
অনুষ্ঠানে শিক্ষার্থীদের দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ করতে মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম মাদক, মিথ্যা ও মুখস্থবিদ্যাকে ‘না’ বলার শপথ পাঠ করান। তিনি বলেন, ‘মাদকের ভয়াবহ গ্রাস থেকে যুবসমাজ তথা দেশকে রক্ষা করতে সবাইকে একজোট হয়ে রুখে দাঁড়াতে হবে।’