BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতশায়েস্তা খানের আমলে সত্যিই কি টাকায় আট মণ চাল পাওয়া যেত? কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Heritage Images via Getty Images

"শায়েস্তা খান ঢাকা ছেড়ে যাওয়ার সময় লালবাগ দুর্গের পশ্চিম গেট বন্ধ করে দেন এবং সেখানে একটি শিলা স্থাপন করে লিখে যান- যতদিন পর্যন্ত চালের মূল্য তাঁর সময়ের মত সস্তা না হবে ততদিন এই গেট খোলা যাবে না"।

ইতিহাসবিদ অধ্যাপক আব্দুল করিম 'বাংলার ইতিহাস' বইয়ে মুঘল শাসনামলে বাংলার সুবাদার শায়েস্তা খানের সময়কার চালের দামের বিষয়টিকে এভাবে চিত্রায়িত করেছেন।

অধ্যাপক করিম এটিও উল্লেখ করেছিলেন যে, প্রকৃতপক্ষেই সেই গেটটি অর্ধ শতকেরও বেশি সময় পর্যন্ত বন্ধ ছিল।

পরে ১৭৪০ সালে নবাব সরফরাজ খানের সময়ে চালের মূল্য আবার কমে টাকায় আট মণ হলে ঐ গেইট খোলা হয়, এই তথ্যও অধ্যাপক করিম উল্লেখ করেছেন তার বইয়ে।

ইতিহাসের পাঠ্যবই কিংবা নানা গবেষণায় শায়েস্তা খানের আমলে টাকায় আট মণ চালের বিষয়টি এত বিশদভাবে চর্চিত হয়েছে যে, বিভিন্ন সময় সস্তা দামের প্রসঙ্গ আসলেই শায়েস্তা খানের আমলের বিষয়টি সামনে আসে।