রাজধানীর শাহ আলী থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. রাজীব হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টারের পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা কার্যালয় আদেশে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
এর আগে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার দুই দিন পর ‘প্রশাসনিক কারণ’ দেখিয়ে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়। ডিএমপির জারি করা ওই অফিস আদেশে জাহাঙ্গীর আলমকে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করার কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হলেও এর বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয়নি।
এরপর সেখানে মো. রাজীব হোসেনকে নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নিযুক্ত করা হয়। তিনি এর আগে মিরপুর মডেল থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) ছিলেন।
এদিকে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরের ঘটনায় জড়িত এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গ্রেপ্তার হওয়া চারজনের দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া মালপত্র উদ্ধার করা হয়েছে।
ই-মেইল: [email protected], [email protected]