BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতশর্তসাপেক্ষে মুক্তি পেলেন অভিজিৎ দীপকসহ শীর্ষ নেতারা, বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণাকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Raghavendra Rao & Prabhat Kumar/BBC
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে রোববার সকাল থেকে বিক্ষিপ্তভাবে দিল্লির কেন্দ্রস্থলে জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা। তবে শনিবারের মতোই পুলিশ তাদের সরিয়ে দিচ্ছে। সিজেপি ও বাম সংগঠনগুলি শনিবারের পরে রোববার আবারও বিক্ষোভের ডাক দিয়েছে।
শনিবার বিক্ষোভ রুখতে অন্তত তিন হাজার মানুষকে আটক করা হয়েছিল, যদিও সংবাদ সংস্থা পিটিআই জানায় যে আটক হওয়া ব্যক্তিদের সংখ্যা সাত হাজারেরও বেশি।
বিপুল সংখ্যক বিক্ষোভকারীকে আটক করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে জাতি সংঘের মানবাধিকার সংস্থা। যদিও সেই বিবৃতি খণ্ডন করে পাল্টা জবাব দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে শনিবার বিমান থেকে আটক হওয়া ককরোচ জনতা পার্টির তিন শীর্ষ নেতা - অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে রোববার দিল্লিতে এক ম্যাজিস্ট্রেট জামিনে মুক্তি দিয়েছেন। ছাড়া পেয়েছেন পরিচিত ইউটিউবার ধ্রুব রাঠীও।
সিজেপি যেমন রোববারেও বিক্ষোভের ডাক দিয়েছে, তেমনই বাম ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-র জাতীয় সভাপতি নেহা বোরাও রোববার বিক্ষোভের আহ্বান জানিয়েছেন।