সারাবিশ্বে এআই এখন আর শুধু চ্যাট করার মাধ্যম নয়; ভাষান্তর, ছবি তৈরি, লেখালিখি, ভিডিও, গবেষণা থেকে শুরু করে কনটেন্ট তৈরি– সব ক্ষেত্রে কাজে লাগছে। অনেকে চ্যাটজিপিটি ও জেমিনিতে শুধু ছবি তৈরি করেন। কিন্তু ফ্রিতে ছবি বানানোর সংখ্যা নির্দিষ্ট করা আছে। সেই সংখ্যা ছাড়িয়ে গেলে তাৎক্ষণিক আর নতুন ছবি তৈরি করা যায় না। অপেক্ষায় সময় অনেক ক্ষেত্রে ২৪ ঘণ্টা পেরিয়ে যায়। তার আগে ছবি তৈরি করা যায় না। কিছু ফ্রিতে ব্যবহার করা যায় এমন টুল, অ্যাপ, ওয়েবসাইট কাজে লাগিয়ে চ্যাটজিপিটি, গুগল জেমিনির লিমিট শেষ হওয়ার পরও ছবি তৈরি করা যায়। কয়েকটি বিকল্প টুল ও সঠিক প্রম্পট কৌশল জানলেই সময়ের অনেক কাজ বিনামূল্যে চালিয়ে যাওয়া সম্ভব।

ফ্রি টুলের বিকল্প ছবি তৈরির ক্ষেত্রে অনেক বিকল্প টুল এখন জনপ্রিয়। পারচান্স এআই ইমেজ জেনারেটর, ওপেনআর্ট, ডিপএআই ও ফ্রিপিকএআই– এ ধরনের টুল অনেকে ব্যবহার করেন। ওপেনআর্টে কিছু বেসিক ইমেজ জেনারেশন বিনামূল্যে তৈরি করা যায়। অন্যদিকে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন বা সহজে এডিট করা যায় এই প্ল্যাটফর্মে।

লিমিট শেষ হলে চ্যাটজিপিটিতে সাধারণ টেক্সট চ্যাটের সঙ্গে ইমেজ জেনারেশন, ফাইল আপলোড, ডেটা অ্যানালাইসিসের মতো ফিচার রয়েছে। তবে এসব টুলে আলাদা করে ইউজেস লিমিট থাকে। লিমিট শেষ হলে সাধারণত রিসেট হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়। সে ক্ষেত্রে জেমিনি, মাইক্রোসফট কোপাইলট/ ডিজাইনার, পারপ্লেক্সিটি বা অন্য এআই টুল দিয়ে কাজের ধরন অনুযায়ী বিকল্প পদ্ধতিতে কাজ করা যেতে পারে।

নির্দেশনার গুরুত্ব ছবির মানোন্নয়ন করার জন্য শুধু ভালো টুল হলে হয় না; এর জন্য ভালো প্রম্পট লেখা জানতে হবে। এটি আদতে লিখবেন কীভাবে? অনেকেই শুধু সুন্দর ছবি বানাও লিখে ছবি তৈরির নির্দেশ দেন। প্রত্যাশিত ছবি এতে নাও তৈরি হতে পারে। ভালো ছবির জন্য প্রম্পটে পরিবেশ, আলো, বিষয়, ক্যামেরা অ্যাঙ্গেল, ছবির স্টাইল ও রেশিও নির্দেশনা ঠিকঠাক দিতে হয়। এ ছাড়া ছবির সাবজেক্ট, এটি কোন স্টাইলে তৈরি হবে, আকার, ছবিতে কী থাকবে, আবার কী থাকবে না– এসব সুস্পষ্ট করতে হবে। অনেকে জানেন, জেমিনিতে ছবি বানানোর লিমিট রয়েছে। এটি প্রম্পটের ধরন, কোন মডেল ও ফিচার ব্যবহার করা হচ্ছে, এর ওপর নির্ভর করে। তবে এতে ছবি তৈরির লিমিট নির্দিষ্ট সময় পরপর রিফ্রেশ করা হয়। সবচেয়ে জরুরি হলো, একই প্রম্পট বারবার না দিয়ে পরিষ্কার, সংক্ষিপ্ত ও নির্দিষ্ট নির্দেশনা দিতে হবে। দ্রুত ও পরিষ্কার ছবি বানাতে এসব নির্দেশনা এআইকে সহায়তা করে।

ই-মেইল: [email protected], [email protected]