সেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতলন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান ঘিরে যা ঘটেছেকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, M A QUAIYUM
যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠান শেষে সেখানে লাঠিসোটা নিয়ে হামলার অভিযোগ উঠেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে মেফেয়ার ভেন্যুর সামনে এই ঘটনায় অন্তত দশজন আহত হয়েছে বলে এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা গুরুত্বর বলেও জানিয়েছে দলটি।
লন্ডনের স্থানীয় সময় সোমবার রাত দশটার দিকে এই ঘটনাটি ঘটে। ওই ঘটনার পর একটি বিবৃতিতে এনসিপির আহ্বায়ক মি. ইসলাম তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এই ঘটনার নিন্দা ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সেখানে তিনি বলেছেন, "যুক্তরাজ্যের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়, মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকারকে সহিংসতা এবং ভীতি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না"।
এর আগে গত শুক্রবার ঢাকা থেকে লন্ডনে পৌঁছান এনসিপির এই শীর্ষ নেতা।