রোহিঙ্গা সংকট নিয়ে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার নিউইয়র্ক স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে প্রায় ১০০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে এই বৈঠকে শুরু হয়।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে বৈঠক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী আজকের রোহিঙ্গা সংকট নিয়ে এই বৈঠকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

জাতিসংঘ আয়োজিত এই বৈঠকের মূল উদ্দেশ্যে হচ্ছে রোহিঙ্গা সংকট সমাধানে আস্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ধরে রাখা, মানবাধিকারসহ অন্যান্য সমস্যার মূল কারণগুলো চিহ্নিত করা এবং রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা।

বৈঠকে ইসলামি সম্মেলন সংস্থা ওআইসি এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জেসিসি) প্রতিনিধিত্ব করছে তুরস্ক ও কুয়েত।

ই-মেইল: [email protected], [email protected]