সেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ, বিশ্বের অন্যান্য গণহত্যার বিচার কীভাবে হয়েছে?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, ২০১৭ সালের অগাস্টে রাখাইনে মিয়ানমারের সামরিক অভিযানের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে ১২ লাখের বেশি রোহিঙ্গাArticle InformationAuthor, মুকিমুল আহসানRole, বিবিসি নিউজ বাংলাPublished ৭ মিনিট আগেপড়ার সময়: ৮ মিনিট২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণার কথা রয়েছে। অভিযোগ আনার সাত বছর পর নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে এই রায় ঘোষণা করবে।

বৃহস্পতিবার হেগের স্থানীয় সময় সকাল ১০টায় দ্য হেগের পিস প্যালেসে উন্মুক্ত অধিবেশনে রায় পড়া শুরু হবে।

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ এনে ২০১৯ সালের নভেম্বরে পশ্চিম আফ্রিকার মুসলিম প্রধান দেশ গাম্বিয়া জাতিসংঘে সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আইসিজে-তে এই অভিযোগ দায়ের করেছিল।

গাম্বিয়ার এই অভিযোগ দায়েরের পরের বছর জানুয়ারিতে আইসিজে একটি অভ্যন্তরীণ রায় দিয়েছিল। সেই রায়ে রাখাইনের অবশিষ্ট রোহিঙ্গাদের সুরক্ষা দেওয়াসহ আরো কিছু আদেশ দেওয়া হয়েছিল।

এরও প্রায় সাত বছর পর রোহিঙ্গা গণহত্যা অভিযোগে গাম্বিয়ার করা ওই মামলার চূড়ান্ত রায় দিতে যাচ্ছে আদালত। জাতিসংঘের এই বিচার আদালতের এই রায় ঘিরে শুধু রোহিঙ্গা জনগোষ্ঠী নয় বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য দেশের মানুষেরও আগ্রহ রয়েছে।

তবে আন্তর্জাতিক আইন বিশ্লেষকরা মনে করেন, রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে সত্যিকার অর্থে কতটা বিচার প্রতিষ্ঠা পাবে সেটা নিয়ে কিছুটা শঙ্কাও রয়েছে।