BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, মবের ঘটনা নিয়মিতই হচ্ছে খবরের শিরোনামArticle InformationAuthor, তানহা তাসনিমRole, বিবিসি নিউজ বাংলাPublished ৩ মিনিট আগেপড়ার সময়: ৬ মিনিটদেশে একের পর এক ঘটে চলেছে দলবদ্ধ বিশৃঙ্খলা বা মবের ঘটনা। কখনও ধর্মের দোহাই দিয়ে প্রকাশ্যে করা হচ্ছে খুন, তো কখনও ব্যক্তিস্বার্থে গুড়িয়ে দেয়া হচ্ছে আস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্র।
সবশেষ ফেসবুকে লাইভ করে দফায় দফায় মারধরের ঘটনায় সাতক্ষীরার শামীমের মৃত্যু ব্যাপক আলোচনা সৃষ্টি করে, যেখানে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।
এর কয়েকদিন আগেই রাজধানীর এক স্বাস্থ্যসেবা কেন্দ্র গুড়িয়ে দেয়ার ঘটনায় সামনে আসে বিএনপি থেকে নির্বাচিত নারী সংসদ সদস্যের নাম।
এছাড়া ব্যাংক, বিশ্ববিদ্যালয়, সচিবালয়, আদালতেও একের পর মবের ঘটনা হয়েছে গণমাধ্যমের শিরোনাম।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্যমতে, ২০২৬ সালের ১৭ই অক্টোবর পর্যন্ত ৫৩৭টি মবের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মারা গেছেন ২৫৬ জন আর আহত হয়েছেন ৫৭৫ জন।
সংগঠনটি বলছে, গত বছর মবের এই সংখ্যা ছিল ৪২৮টি আর ২০২৪ সালে ছিল ১৬৯টি।